ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • মুলাদীতে রায়হান হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

    মুলাদীতে রায়হান হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মুলাদীতে রায়হান সরদার (৩২) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

    সোমবার (২৮ আগস্ট) দুপুরে বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ  সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান।

    গ্রেপ্তাররা হরেন, বরিশালের মুলাদী থানাধীন সফিপুর ইউনিয়নের উত্তর চরপদ্ম গ্রামের বাসিন্দা করিম সরদার (৫০) ও তার ছেলে ইয়াসিন সরদার (১৯)।

    র‌্যাক-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, গত ১৫ আগস্ট দুপুরে মুলাদী থানাধীন সফিপুর ইউনিয়নের মাছুয়া খালী (উত্তর চরপদ্ম) এলাকায় পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হন রায়হান সরদার। সে ওই এলাকার আ. রহিম সরদারের ছেলে।

    এ ঘটনার পর নিহতের মা মোসা. সূর্যবান বেগম ১৭ আগস্ট গ্রেপ্তার করিম সরদার তার ছেলে ইয়াসিন সরদার ও স্ত্রী সাফিয়া বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

    মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা নিহত রায়হান সরদার ও তার ভাই ইমরান সরদারকে ১৫ আগস্ট দুপুরে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে রায়হান ঘটনাস্থলেই মারা যায় এবং ইমরানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শরীয়তপুর জেলা সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

    হত্যাকাণ্ডের পর হামলাকারীরা আত্মগোপনে চলে যায়। র‌্যাব ছায়া তদন্তে নেমে আসামিদের অবস্থান শনাক্ত করে এবং ঢাকা মহানগরের বংশাল থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    তিনি আরও জানান, অভিযানে র‌্যাব-৮ কে সহযোগিতা করে র‌্যাব-১০ এর সদস্যরা। গ্রেপ্তার আসামিদের মুলাদী থানায় হস্তান্তর করা হবে।

    সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ