ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বরিশালে কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী পালিত

    বরিশালে কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে আলোচনা সভা, কবিতা পাঠ ও নজরুল সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। নজরুল সাংস্কৃতিক জোটের উদ্যোগে রোববার রাতে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    নজরুল সাংস্কৃতিক জোট জেলা কমিটির সভাপতি পাপিয়া জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য নয়। সকল মানব জাতির জন্য। নজরুলের সাহিত্যকর্ম অনুসরণ করলে অজ্ঞতা ও গোড়ামি থেকে আমরা মুক্তি পাব।  

    প্রধান আলোচক হিসেবে কবি তপংকর চক্রবর্তী বলেন, কবিতা ও গানের মতো নজরুলের প্রবন্ধও অসাধারণ। নজরুলের সাহিত্যকর্ম নিয়ে আমাদের আরো বেশি করে চর্চা করা উচিত।

    সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ নাছের জামাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস।

    পরে নজরুল সাংস্কৃতিক জোটের শিল্পীরা কাজী নজরুল ইসলামের গজল, কীর্তন, হিন্দুস্থানী রাগসহ বিভিন্ন আঙ্গীকের একক ও যৌথ সংগীত পরিবেশন করেন। 

    এর আগে চারুকলা বরিশালের শিশুরা কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবিতা আলেখ্য পরিবেশন করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ