ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • রূপাতলীতে আ’লীগ নেতার পৈত্রিক সম্পত্তি দখল করে রাস্তা নির্মাণ

    রূপাতলীতে আ’লীগ নেতার পৈত্রিক সম্পত্তি দখল করে রাস্তা নির্মাণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর রূপাতলী মাওলানা ভাসানী সড়কে এক আওয়ামী লীগ নেতার পৈত্রিক সম্পত্তি দখল করে চলাচলের রাস্তা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

    স্থানীয় কাউন্সিলর সুলতান মাহামুদের ক্ষমতার জোর দেখিয়ে তারই ভাগিনা বাচ্চু ও দেলোয়ার তাদের জমি দখল করে রাস্তা নির্মাণ করেছেন বলে অভিযোগ করেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী মুনির উদ্দিন তারেক।

    তিনি বলেন, তার বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা কাজী মহিউদ্দিন ৪৫ বছর পূর্বে মাওলানা ভাসানী সড়কের ২৫ শতকের জমি কিনে বসতঘর নির্মাণ করেন। এর মধ্যে ১২ শতক জমি বিক্রি করা হয়। প্রতিবেশী বাচ্চু ও দেলোয়ার হাওলাদারের চলাচলের পারিবারিক রাস্তা থাকা সত্ত্বেও তারা আমাদের জমি থেকে দীর্ঘ ২৫ বছর  চলাচল করে আসছেন। কখনো তাদের চলাচলে বাধা দেয়া হয়নি।

    তিনি আরো বলেন, গত ১২ জুন সিটি করপোরেশ অনুষ্ঠিত নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে সুলতান মাহামুদ নির্বাচিত হয়। এরপর থেকেই বিভিন্ন সময় কাউন্সিলর সুলতান মাহামুদের ভাগিনা বাচ্চু ও তার ছোট ভাই দেলোয়ার হাওলাদার আমাদের জমি দখল করার পায়তারা চালাতে থাকেন।  বিভিন্ন সময় বাচ্চু ও দেলোয়ার আমার বাবা কাজী মহিউদ্দিনের কাছে চাঁদা দাবি করে। এ টাকা না দিলে তারা ক্ষিপ্ত হয়ে যায়।

    তারই প্রেক্ষিতে নির্ধারিত চলাচলের পথ রেখে আমাদের ক্রয়কৃত জমি দখল করে চলাচলের রাস্তা নিমার্ণ করেছে বাচ্চু ও দেলোয়ার। এ বিষয়ে ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহামুদের মুঠোফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ