ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে পড়ে বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু

    বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে পড়ে বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, উদয়কাঠি গ্রামের কামরুল ইসলাম হায়দার (৪৩) ও তার বৃদ্ধ পিতা আবুল কালাম হাওলাদার (৭০)।
    জানা গেছে, কামরুল ইসলাম হায়দার নিজ বাড়িতে নতুন নির্মিত সেপটিক ট্যাংকের উপরিভাগের সেন্টারিং খুলতে বালতি দিয়ে ভিতরে জমে থাকা পানি পরিস্কার করছিলেন। এক পর্যায়ে তার হাতে থাকা বালতি ট্যাংকের ভিতরে পড়ে যায়। ওই বালতি তুলতে গিয়ে ট্যাংকের মধ্যে নেমে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

    এ দৃশ্য দেখে ছেলেকে উদ্ধারের জন্য তার বৃদ্ধ পিতা আবুল কালাম হাওলাদার (৭০) সেপটিক ট্যাংকের ভিতরে নামলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা অচেতন অবস্থায় দু’জনকে উদ্ধার করে পাশ্ববর্তী স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

    এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, অসাবধানতাবশতঃ তারা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন। তাদের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করতে চাইলে বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ