ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ‘ক্লাস নিচ্ছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা’ সরকারি নির্দেশনা হাতে আসেনি- দাবি কোচিং সেন্টার মালিকদের

    দরজা বন্ধ করে ভেতরে রমরমা কোচিং বাণিজ্য

    দরজা বন্ধ করে ভেতরে রমরমা কোচিং বাণিজ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এইচএসসি পরীক্ষা চলাকালে দেড়মাস সব ধরনের কোচিং বন্ধের নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু বরিশালে এ নির্দেশনা মানছে না কেউ। কোচিং সেন্টারের মালিকরা কৌশল করে প্রতিষ্ঠানের সামনের দরজা বন্ধ করে ভেতরে বসে ক্লাস নিচ্ছে।

    গতকাল বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বগুড়া রোডের লস্কর লেনের সকল কোচিং সেন্টারেই ক্লাস চলছে। একই গলিতে কিছু বেনামের কোচিং সেন্টার গুলোতে  ভেতর থেকে দরজা বন্ধ করে ক্লাস নিতে দেখা গেছে। 

    শুধু বগুড়া রোডেই নয়। নগরীর বিভিন্ন বিএম কলেজ রোড, কলেজ অ্যাভিনিউ, নবগ্রাম রোড, বটতলা, রুপাতলি হাউজিং, হাসপাতাল রোডসহ সব এলাকার কোচিং সেন্টারই চলছে পুরোদমে। পরীক্ষা চলাকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেন কোচিং খোলা রাখা হয়েছে, এমন প্রশ্নের সদুত্তর নেই সংশ্লিষ্টদের। 

    তবে কেউ কেউ বলছে, অফিস খোলা রাখা হয়েছে, ক্লাস বন্ধ আছে। আর চলমান এসব কোচিং সেন্টারের অধিকাংশই সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারা পরিচালিত হছে বলে জানাগেছে। এ বিষয়ে সংবাদ প্রকাশের জন্য সরেজমিনে গেলে মতবাদের সাংবাদিকদের উৎকোচ দেয়ার চেষ্টাও করে কয়েকটি প্রতিষ্ঠান।
     
    কোচিং করানোর বিষয়টি স্বীকার করে আলেকান্দা বালিকা মাধ্যমিক বিদ্যলয়ের শিক্ষক তাইজুল ইসলাম বলেন, শুধু আমি নয়, সবাই কোচিং করায়। তিনি বলেন, আমার কোচিং সেন্টার না। এখানে শিক্ষার্থীদের ব্যাচের মাধ্যমে পড়ানো হয়। 

    অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, কোচিং কর্তৃপক্ষ খোলা রাখায় ক্লাস করছেন তারা। কোচিং সেন্টারগুলো বন্ধ না করলে তারা কি করবেন। প্রতি মাসে বেতন দিতে হবে ক্লাস করুক অথবা না করুক।  
    তবে নগরীর বটতলার প্লাটিপ্লাস, হাসপাতাল রোডের ফেইথ শিক্ষা পরিবার, মল্লিক রোডের শাহিন শিক্ষা পরিরবার, শিক্ষণ একাডেমি কোচিং সেন্টার কর্তৃপক্ষের দাবি, সরকার থেকে তারা এখন পর্যন্ত কোনো নির্দেশনা হাতে পায়নি।  

    সাইন্স একাডেমি কোচিং সেন্টারে আসা শিক্ষার্থীর অভিভাবক রাজিয়া সুলতানা ও সোহেল হায়দার বলেন, ‘সন্তানদের পড়াশোনার কথা বিবেচনা করে তাদের নিয়ে কোচিংয়ে আসতে বাধ্য হয়েছেন।   

    ফেইথ শিক্ষা পরিবার কোচিং সেন্টারে নবম শ্রেণীর শিক্ষার্থী তানিয়া আক্তার ও জান্নাত আরা জানান, স্যারেরা কোচিং সেন্টার বন্ধ দিয়ে দিলে তারা আসবেন না।

    এ বিষয়ে শাহিন শিক্ষা পরিরবার ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক জালাল সরকার বলেন, সরকার এভাবে যদি দুই মাস এক মাস কোচিং বন্ধ করে দেয়। তাহলে আমরা কি ভাবে চলবো? আমাদের তো ব্যবসা বন্ধ করে চলে যেতে হবে। 
     
    প্লান্টিপ্লাস কোচিং সেন্টারের পরিচালক মাহাবুব হোসেন বলেন, প্রশাসনের পক্ষ থেকে কোচিং সেন্টার বন্ধ রাখতে সরাসরি কোনো নির্দেশনা পাননি। তাই শিক্ষার্থীদের পড়াশোনার কথা বিবেচনা করে কোচিং চালু রেখেছেন।

    খোঁজ নিয়ে জানা গেছে, ছোট এই নগরীতে ২ শতাধিক কোচিং সেন্টার রয়েছে। যার অধিকাংশই বগুড়া রোডে বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আশপাশে। সালাম সাইকেল স্টোর সংলগ্ন লস্কর লেনের মধ্যেই রয়েছে নাম-বেনামে প্রায় তিন ডজন কোচিং সেন্টার।

    এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, সব কোচিং সেন্টারকে বন্ধ রাখার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তারপরও কোচিং সেন্টার চালু রাখা হলে অভিযানের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ