ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • শিকারপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত 

    শিকারপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  

    বুধবার বিকেল ৫ টায় জয়শ্রী-মুন্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. রহিম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান  নজরুল ইসলাম মাঝির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহম্মদ আনিসুর রহমান। 

    প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, সন্মানিত অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। 

    বিশেষ অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য এ্যাড. সৈয়দা রুবিনা আক্তার মীরা,  আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সাবেক সদস্য মো. হাবিবুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, সাবেক  উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, এ্যাড. সালাউদ্দিন শিবু। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ