ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বরিশ‍ালে নাট্যকারের বাসায় চুরি

    বরিশ‍ালে নাট্যকারের বাসায় চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে দিনের বেলায় এক নাট্যকারের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১ টায় নগরীর হাসপাতাল রোডের সমাজ কল্যাণ গলির জব্বার মিয়ার ভবনের ৬ তলার ভাড়াটিয়া নাট্যকার জেসন পলাশ বিশ্বাসের বাসায় এ ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা স্বর্ণালংকার ও দেড় লাখেরও বেশি নগদ অর্থ হাতিয়ে নিয়েছে চোরচক্র। 

    নাট্যকার জেসন পলাশ বিশ্বাস জানান, তিনি ও তার ভাইয়ের স্ত্রী একটি ল্যাবে চাকুরি করায় প্রতিদিন সকালে বাসা তালাবদ্ধ করে অফিসে যান। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রতিবেশীদের কাছ থেকে সংবাদ বাসায় এসে তালা ভাঙা দেখে ভিতরে প্রবেশ করে মালামাল এলোমেলো দেখতে পান। 

    পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি তালা ভেঙে ঘরের  প্রবেশ করে আলমারিতে থাকা দেড় ভরি স্বর্ণালংকার, দেড় লাখ নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে গেছে।   

    এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে চোরচক্রের সদস্যদের আইনের আওতায় আনা হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ