বরিশালে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক মতবিনিময়

বরিশালে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে মতবিনিময় সভা করেছে নারীপক্ষ। বুধবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় এবং বরিশাল মহিলা কল্যাণ সংস্থা ও তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভা বক্তারা বলেন, পৃথিবী নারীদের জন্য যুদ্ধক্ষেত্র। বর্তমানে এ অবস্থার কিছুটা উন্নতি হলেও কৈশোর ক্ষেত্রে স্বাস্থ্যসেবার তেমন উন্নতি ঘটেনি। কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে শহরের চেয়ে গ্রামাঞ্চলের অবস্থা খুবই খারাপ। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায় শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যাবে।
আমরা চাই একজন নারী বা কিশোর-কিশোরী তাদের পছন্দ-অপছন্দ অনুযায়ী জীবন পরিচালনা করুক। এজন্য দরকার গণজাগরণ। নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গণজাগরণ তৈরি করে তাদের ক্ষমতায়ন করতে হবে। তাহলে সব জায়গায় স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি অধিকার প্রতিষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অধিকার এখানে, এখনই (আরএইচআরএন-২) প্রকল্পের পরিচালক সামিয়া আফরিন, বরিশাল মহিলা কল্যাণ সংস্থার পরিচালক কাওসার পারভিন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এইচকেআর