ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কোভিড হিরো

    কোভিড হিরো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রোগীদের অনন্য সেবার জন্য ‘কোভিড হিরো’ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। রোটারি ইন্টারন্যাশনাল এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করে।

    মঙ্গলবার (১৫ জুন) রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মামুন আল মাহতাব বলেন, সোমবার রোটারি ইন্টারন্যাশনাল পুরস্কারের বিষয়টি জানিয়েছে। বিষয়টি অবশ্যই আমার জন্য আনন্দদায়ক খবর।

    রোটারি ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়, অধ্যাপক মাহতাব মহামারির সময় বিপন্নদের খাবার, হ্যান্ড সেনিটাইজার বিতরণসহ ১৬টি কার্যক্রম চালু করেন। লকডাউনের সময় তিনি ২৪ জন চিকিৎসককে নিয়ে একটি টিম গঠন করেন। যারা প্রতিদিন ৩০০ রোগীকে টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দিয়েছেন। করোনা নিয়ে প্রায় ১৭টি গবেষণাপত্র দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। লিভার রোগীদের ভ্যাকসিন নীতিমালা প্রস্তুত করতে তিনি ব্যাপক ভূমিকা পালন করেন। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে তিনি বিভিন্ন মিডিয়াতে টকশো ও লেখালেখি করেন।

    এর আগে তিনি ওয়ালটন গ্রুপ হেলথ কেয়ার হিরোস ২০২০, গ্লোবাল বিজনেস সিএসআর অ্যাওয়ার্ড ২০২১ ও ওয়ানকা গ্লোবাল হেলথকেয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১ অর্জন করেন।

    দেশে করোনা শনাক্তের শুরু থেকেই তিনি রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। সেবা দিতে গিয়ে তিনি নিজেও করোনায় আক্রান্ত হন। এরপরও তিনি থেমে থাকেননি। প্রতিনিয়ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তারই রোটারি ইন্টারন্যাশনাল তাকে কোভিড হিরো পুরস্কারের জন্য নির্বাচিত করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ