ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন দাবিতে বাসদের বিক্ষোভ

    জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন দাবিতে বাসদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার, ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, পার্কিং স্ট্যান্ড নির্মাণ ও ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

    মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। এসময় বক্তারা ডেঙ্গু ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে বরিশাল সিটি মেয়রকে ব্যর্থ দাবি করে পদত্যাগ দাবি করেন। 

    সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।
    বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য ও বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, বাসদ উজিরপুর উপজেলা শাখার সংগঠক মঞ্জুর মোর্শেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ ২৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আইউব আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, প্রাচ্যের ভেনিস হিসেবে খ্যাত বরিশাল নগরীর ২৪টি খাল দীর্ঘদিন ধরে পুনরুদ্ধার ও পুনঃখনন না হওয়ায় বরিশাল নগরীতে জলাবদ্ধতা বাড়ছে। পাশাপাশি নগরীর পরিবেশও বিনষ্ট হচ্ছে। জলাবদ্ধতার কারণে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে।
    আগস্ট মাসে বরিশালে রেকর্ড পরিমাণ জলাবদ্ধতা হয়েছে এবং আগস্ট মাসে এপর্যন্ত  হাসপাতালে সাড়ে ৬ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। যা যেকোন সময়ের চেয়ে বেশি। তাই অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনসহ ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র খুলতে হবে। একই সাথে বক্তারা ডেঙ্গু ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে সিটি মেয়রকে ব্যর্থ দাবি করে তার পদত্যাগ দাবি করেন।

    বক্তারা আরও বলেন, ভোলার গ্যাসসম্পদ দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়নের চাবিকাঠি হিসেবে প্রতিভাত হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে এই গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

    কিন্তু সরকার এ প্রতিশ্রুতি ভঙ্গ করে ও গণদাবি উপেক্ষা করে গত চলতি বছরের ২১ মে বেসরকারি কোম্পানি ইন্ট্রাকোর সাথে ভোলার গ্যাস ঢাকা, আশুলিয়া, গাজীপুর, ময়মনসিংহসহ অন্যত্র সরবরাহের জন্য ১০ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি অনুন্নত দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বপ্নকে বহগুণ পিছিয়ে দেবে। বক্তারা অবিলম্বে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবি জানান।
    সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রচন্ড বৃষ্টির মধ্যে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলশেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও মেয়র বরাবর স্মারকলিপি পেশ করে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ