বরিশালে দেড় কেজি গাঁজাসহ আটক ১

নগরীতে দেড় কেজি গাঁজাসহ এক কারবারিকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় এয়ারপোর্ট থানাধীন দারোগার হাট বাজার সংলগ্ন সজল স্টোর নামীয় মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। আটককৃত হলো, কুমিল্লা জেলার ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের আবুল কালামের ছেলে বেল্লাল হোসেন কালা (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম দারোগার হাট বাজার সংলগ্ন সজল স্টোর নামীয় মুদি দোকানের সামনে অভিযান চালান। এসময় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি বেল্লাল হোসেন কালাকে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ।
এইচকেআর