মুলাদীতে জাতির পিতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মুলাদীতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার গাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র শফিকউজ্জামান রুবেল।
৪ নম্বর গাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও গাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দুলাল মাহমুদ, কাজী সবুজ, ওমর ফারুকসহ গাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।
এইচকেআর