ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বানারীপাড়ায় স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    বানারীপাড়ায় স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়া উপজেলায় স্ত্রীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

    সোমবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার বানারীপাড়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাভা এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত কারিমা বেগম (২৬) গাভা এলাকার ভ্যানচালক আব্দুল ছালাম হাওলাদারের স্ত্রী। ছালাম ওই এলাকার আজিজ হাওলাদারের ছেলে। কারিমা দুই সন্তানের জননী।  

    বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মমিনউদ্দিন বলেন, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ছালাম লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। বাড়ির পাশের খালের পানিতে চুবিয়ে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হলে মরদেহ খালের তীরে এনে লুঙ্গি দিয়ে ঢেকে রাখেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশ খবর দিলে মরদেহ উদ্ধার করে ছালামকে আটক করা হয়েছে।

    তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন ছালাম। স্ত্রী তাকে পরকীয়া প্রেমে জড়িত সন্দেহ করতেন। এ নিয়েই তাদের মধ্যে ঝগড়া হতো। এর জেরে স্ত্রীকে হত্যা করেছেন বলে স্বীকার করেন ছালাম।

    নিহত কারিমার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরিদর্শক মমিনউদ্দিন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ