ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচীর উদ্বোধন করলেন সাকিব 

    বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচীর উদ্বোধন করলেন সাকিব 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেছেন। 

    হাসপাতালের প্রতিষ্ঠাতা গৌরনদীর বাসিন্দা লন্ডন প্রবাসী ব্যারিষ্টার মনির হোসেনের আমন্ত্রণে সারা দিয়ে মঙ্গলবার সকাল পৌনে দশটায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক মাঠে নামেন সাকিব আল হাসান। এসময় সর্বস্তরের জনতা তাকে অভ্যর্থনা জানান। 

    এরপরই সুন্দরদী গ্রামের নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশগ্রহন করেন সাকিব আল হাসান । প্রিয় ক্রিকেটারকে এক নজর স্বচোখে দেখার জন্য হাসপাতাল চত্বরে হাজার হাজার সাকিব ভক্তরা ভীর জমান। এসময় হাসপাতালের দোতলা থেকে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান সাকিব। 

    দুপুর সাড়ে বারটার দিকে তিনি ঢাকায় ফিরে যান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত চিত্র নায়ক নিরব, আন্তর্জাতিক মেকাপ আর্টিষ্ট সেলিনা মনির প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ