উজিরপুরে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা

বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক দিন ভয়াল ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা ও আইভি রহমানসহ নিহতদের স্মরণে বরিশালের উজিরপুরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬ টায় উজিরপুর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার,আঃ হাকিম সেরনিয়াবাত,এ্যাডঃ সালাউদ্দিন শিবু, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অলিউল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লা, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফকির, সাবেক কাউন্সিলর বাবুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এইচকেআর