ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • স্থিতাবস্থা জারি করা জমিতে আশ্রয়ণের ঘর নির্মাণের অভিযোগ

    বরিশাল জেলা প্রশাসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    বরিশাল জেলা প্রশাসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়নে আদালতের স্থিতি অবস্থা জারি করা বিরোধপূর্ণ জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের অভিযোগে আদালতে মামলা হয়েছে।মামলায় বরিশাল জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের পাঁচ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

    রোববার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে টুংগিবাড়িয়া কাজলাকাঠি ও বারৈকান্দি এলাকার ১৫ জন বাসিন্দা বিবাদী হয়ে মামলাটি দায়ের করেন।
    আদালত বিবাদিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছে বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান।

    মামলার বিবাদিরা হলেন- জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও টুংগিবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম।

    মামলায় বলা হয়েছে, ‘বরিশাল সদর উপজেলার অন্তর্গত টুংগিবাড়িয়ায় সাবেক জে.এল ৭৮ তথা বিএস, জে.এল ১৩০ নং বারৈকান্দি মৌজার এস.এ ১৭২,২১৮ নং খতিয়ানের ৬১৫, ৬১৫/৯১২ নং দাগের দশমিক ৩৮ একর তথা বিএস চূড়ান্তভাবে প্রকাশিত ১নং খতিয়ানের বি.এস. হাল ১৩২৫ নং দাগের দশমিক ০৪ একর এবং বি.এস. হাল ১৩২৯নং দাগের দশমিক ৩৪ একর একুনে দশমিক ৩৮ একর ভূমি আদালতের স্থিতিবস্থা রয়েছে।

    আরও উল্লেখ করা হয়েছে, উল্লেখিত সম্পত্তির স্বত্বের ঘোষণার প্রতিকারে দেওয়ানী মামলা করেন বাদী পক্ষ। এর প্রেক্ষিতে ২০২২ সালের ২৯ নভেম্বর বিবাদী পক্ষকে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন আদালত। তবে বিবাদীরা শোকজের জবাব না দেয়ায় আদালত চলতি বছরের গত ১৭ এপ্রিল বিবাদী পক্ষের আপত্তি দাখিল না করা পর্যন্ত উভয় পক্ষকে স্ব স্ব দখল ও ব্যবহার অনুসারে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

    পরবর্তীতে গত ২৬ জুলাই বিবাদী পক্ষ আদালতে আপত্তি দাখিল করলে আদালত ওইদিনই দোতরফা শুনানী না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
    কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই গত ১৩ আগস্ট বিরোধপূর্ণ জমিতে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। এসময় বাদীপক্ষ আদালতের স্থিতিবস্থার বিষয়টি জানালেও তা মানতে অপরাগতা প্রকাশ করেন বিবাদীপক্ষ। তাই আদালতে মামলা করে এ বিষয়ে সুবিচারসহ প্রতিকার চেয়েছেন বাদী পক্ষ।

    এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘গত ১৩ আগস্ট আমাদের কোন কাজ শুরু হয়নি। টুংগিবাড়িয়ায় আমাদের দুটি কাজ চলামান রয়েছে। যা অনেক আগেই শুরু হয়েছে। ইতিপূর্বে জমি নিয়ে একটা ঝামেলা ছিলো সেটা আমরা ছেড়ে দিয়েছি। নতুন করে আদালতের কোন আদেশ আমাদের কাছে আসেনি এমনকি কেউ কোন ব্যক্তিও আমাদের কাছে আসেনি। আদালতের আদেশ পেলে সে অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ