বিএমপি’র কমিউনিটি পুলিশিং ফোরামের বিশেষ সভা

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বলেছেন, কমিউনিটি পুলিশিং হলো এমন একটি প্লাটফর্ম যেখানে পুলিশ ও জনতা ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়ের প্রতিরোধ ও সমাধান করে। অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি পুলিশিং কমিটি আরো স্মার্ট হতে হবে। তৃণমূল পর্যায়ে জনগনকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং ফলপ্রসূ ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের দিক-নির্দেশনা প্রদান করেন।
শনিবার বেলা ১১ টায় কমিউনিটি পুলিশিং ফোরাম কেন্দ্রীয় কমিটির বিশেষ সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, পুলিশ এবং জনগনের মধ্যে পারষ্পরিক আস্থা ও বিশ্বাস স্থাপনের মধ্যে দিয়ে জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি.এম আশরাফ উল্যাহ তাহের, কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি প্রফেসর মো. ইমানুল হাকিম, সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন সহ বিএমপি'র অন্যান্য উর্ধ্বতন কর্মকতাগন।
এইচকেআর