ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহ্বায়ক হলেন নিক্সন জমাদার

    স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহ্বায়ক হলেন নিক্সন জমাদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫৯ সদস্যের এ কমিটির আহবায়ক করা হয়েছে সুইডেন প্রবাসি বাংলাদেশের মাদারিপুর জেলার সন্তান নিক্সন জমাদারকে।

    গত ১৪ আগস্ট যার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জেলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান। কমিটির সদস্য সচিব হয়েছেন ওয়াহিউদ্দিন খান পাঠান টুটনকে। যুগ্ম আহবায়ক হয়েছেন ১৯ জন। এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার পুর্নাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্রো থেকে নির্দেশ দেয়া হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহ্বায়ক মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহ্বায়ক নিক্সন জমাদার।

    কৃতজ্ঞতা জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জেলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের প্রতি। একই সঙ্গে তিনি সুইডেন স্বেচ্ছাসেবক দল তথা বিএনপিও অংগ সংগঠনের সকল নেতা কর্মীদের সঙ্গে নিয়ে এক সঙ্গে কাজ করে যাবোন বলেও জানিয়েছেন।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ