ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সোনার দাম কমলো

     সোনার দাম কমলো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রেকর্ড দাম হওয়ার পর দেশের বাজারে কিছুটা কমেছে সোনার দাম। সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৫১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ৯৯ হাজার ২৭ টাকা।

    স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হলো। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।


    এর আগে ২১ জুলাই থেকে দেশের বাজারে সোনার দাম বাড়ায় বাজুস। সে সময় সব থেকে ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭৭৮ টাকা। দেশের বাজারে এর আগে কখনো এতো বেশি দামে সোনা বিক্রি হয়নি।

    রেকর্ড ওই দাম নির্ধারণের পর এখন দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হলো। অবশ্য এরপরও এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের এক লাখ টাকার ওপরে গুণতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় নূন্যতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী এক ভরি সোনার গহন কিনতে ক্রেতাদের ১ লাখ ৭ হাজার ৪৭৭ টাকা গুণতে হবে।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ