ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • উৎপাদন-অবকাঠামো উন্নয়নে মিলছে সাড়ে ৫ হাজার কোটি টাকার ঋণ

    উৎপাদন-অবকাঠামো উন্নয়নে মিলছে সাড়ে ৫ হাজার কোটি টাকার ঋণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই প্রকল্পে বাংলাদেশকে ৪৯ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৫ হাজার ৩৬৬ কোটি ৪৮ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসেবে)।

    কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে যোগাযোগ সুবিধা সৃষ্টি; গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ও টেকসই নগরায়ন এবং উন্নত অবকাঠামো উন্নয়নে এ ঋণ দেওয়া হবে।

    এ ঋণের মধ্যে ইম্প্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাসট্রাকচার প্রোগ্রামের আওতায় ৩০ কোটি মার্কিন ডলার ও একটি চলমান রুরাল কানেক্টটিভিটি ইম্প্রুভমেন্ট প্রকল্প বাস্তবায়নে ১৯ কোটি ডলার দেওয়া হচ্ছে।

    সোমবার (১৪ আগস্ট) নগরীর এনইসি সম্মেলন কক্ষে এ ঋণ প্রদানে বাংলাদেশ সরকার ও এডিবি সঙ্গে চুক্তি সই হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং ঋণচুক্তিতে সই করেন।

    এশীয় উন্নয়ন ব্যাংকের ঢাকা অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, প্রকল্প দুটির মধ্যে ইম্প্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাসট্রাকচার প্রোগ্রাম স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প। এই কর্মসূচির মাধ্যমে পরিকল্পিত, সমন্বিত ও টেকসই নগরায়ন এবং উন্নত অবকাঠামো ও পরিষেবা নিশ্চিতকরণের উদ্যোগ নেওয়া হবে। কর্মসূচির বাস্তবায়নকাল জুলাই ২০২৩ থেকে জুন ২০২৮ পর্যন্ত। কর্মসূচিটি বাস্তবায়নের লক্ষ্যে এডিবি সহজ শর্তে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে। এ ঋণের সুদের হার ২ শতাংশ। এছাড়া অন্য কোনো চার্জ নেই। ৩৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে ঋণটি পরিশোধযোগ্য।

    এ ছাড়া রুরাল কানেক্টটিভিটি ইম্প্রুভমেন্ট প্রকল্পের বাস্তবায়নকাল জুলাই ২০১৮ থেকে জুন ২০২৭ পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে এডিবি অতিরিক্ত অর্থায়ন হিসেবে ১৯ কোটি মার্কিন ডলার ঋণ প্রদান করবে। এ ঋণের সুদের হার ২ শতাংশ। এ ঋণের অন্য কোনো চার্জ নেই। ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে ঋণটি পরিশোধযোগ্য।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ