ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আগৈলঝাড়ায় ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    আগৈলঝাড়ায় ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

    আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার সোমাইরপাড় টেংরা বাড়ির পশ্চিম পাশে ওয়াপদা রাস্তার উপর থেকে পূর্ব পয়সা গ্রামের মৃত আঃ মজিদ বেপারী (ভান্ডারী) এর ছেলে মাদক ব্যবসায়ী আব্দুর রহমান (৩৫) কে ১০১ পিস ইয়াবাসহ এসআই আলী হোসেনের নেতৃত্বে এসআই মাহাবুব আলম খান, এএসআই মাকসুদুর রহমান ও এএসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করেন। 

    এ ঘটনায় এসআই আলী হোসেন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। যার নং-১০ (১৫.০৬.২০২১)। 

    পুলিশ গ্রেফতারকৃত মাদক মামলার আসামী আব্দুর রহমানকে বরিশাল আদালতে প্রেরণ করেছে। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ