প্রেতাত্বা জামাত-বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে আবুল হাসানাত আবদুল্লাহ

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী পাকিস্তানি দোসররা এ দেশের রাজনীতিতে হত্যা, ক্যু-ষড়যন্ত্রের সূচনা করেছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।
তিনি বলেছেন, ‘এদেশের প্রেতাত্বা জামাত-বিএনপি জোট আজকে নির্বাচনকে এবং গণতন্ত্রকে ভয় পেয়ে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তাদের সে আসা এদেশের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগণ কোন দিনও সফল হতে দিবে না।
গতকাল শনিবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আবদুল্লাহ এ কথা বলেন।
রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরে কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইস সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মলিনা বাড়ৈই, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইদ্রিস, যুবলীগ সভাপতি জগদিশ ভক্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস প্রমুখ।
এসময় প্রধান অতিথি আবুল হাসানাত আবদুল্লাহ আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনে জয়লাভের পর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে কাঙ্খিত অগ্রগতি অর্জন করেছেন। ডিজিটাল বাংলাদেশ করেছেন।
বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। স্বপ্নের পদ্মাসেতু চালু হয়েছে। ১৩ লক্ষ গৃহহীন পরিবারকে জমিসহ ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। ফলে ৫০ লক্ষ দরিদ্র মানুষের ভাগ্য বদলে গেছে। প্রতিটি গ্রামে গঞ্জে কমিউনিটি ক্লিনিক করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাতা প্রতিমাসে ২০ হাজার করা হয়েছে।বিনামূল্যে বই বিতরণ করেছেন। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করেছেন। ঢাকায় মেট্রো রেল চালু করেছেন। বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন। খাদ্য খাটতি দুর করেছেন। জনগণের মৌলিক চাহিদা পূরণ করেছেন।
এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
আরজেএন