ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ডিমের দাম ১ টাকা বেশি নেওয়ায় জরিমানা ৩ হাজার

    ডিমের দাম ১ টাকা বেশি নেওয়ায় জরিমানা ৩ হাজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ডিমের দাম ১ টাকা বেশি নেওয়ায় দেলোয়ার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অতিরিক্ত দামে ডিম বিক্রিসহ পণ্য তালিকা না থাকায় ইব্রাহিম বাণিজ্যালয়, হোসেন অ্যান্ড ব্রাদার্স ও বলাকা এন্টারপ্রাইজ নামে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

    শনিবার (১২ আগস্ট) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

    জানা গেছে, ডিমের বাজার ও কাঁচা বাজারের অস্থিতিশীলতা নিরসনে শনিবার (১২ আগস্ট) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া। এ সময় পাইকারী এক পিস ডিম ১২ টাকা ৫০ পয়সা নেওয়ার কথা থাকলে ১৩ টাকা ৫০ পয়সা করে বিক্রি করছিলেন দেলোয়ার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। 

    এছাড়াও বেশি দামে বিক্রি ও মূল্য  তালিকা প্রদর্শন না করার প্রমাণ মিলে ইব্রাহিম বাণিজ্যালয়, হোসেন অ্যান্ড ব্রাদার্স ও বলাকা এন্টারপ্রাইজ নামে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পরবর্তীতে কাওছার মিয়া ভোক্তা অধিকার আইনে ডিমের দাম ১ টাকা বেশি নেওয়ায় দেলোয়ার এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ইব্রাহিম বাণিজ্যালয়, হোসেন অ্যান্ড ব্রাদার্স ও বলাকা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা  জরিমানা করেন। 

    কাওছার মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিমের বাজার ও কাঁচা বাজারের অস্থিতিশীলতা নিরসনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ডিম বেশি দামে বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৯ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ