ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী
  • উজিরপুরে বাসচাপায় ইজিবাইক চালক নিহত

    উজিরপুরে বাসচাপায় ইজিবাইক চালক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় নাসির সরদার (৩০) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন।

    শনিবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার মুন্ডপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নাসির উজিরপুর উপজেলার মুণ্ডপাশা এলাকার নুরু সরদারের ছেলে। স্থানীয়রা জানান, ইজিবাইক চালক নাসির মহাসড়কের নতুন শিকারপুর থেকে ইচলাদির দিকে যাচ্ছিলেন। এ সময় সাকুরা পরিবহনের বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নাসির নিহত হন।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। পরে স্থানীয়রা  গুরুতর আহত অবস্থায় নাসিরকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ