ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী
  • ঢাকা-বরিশাল মহাসড়কের ৬শতাধিক গাছ কাটার কাজ চলছে

    সরকারি উন্নয়নে বিলিন হচ্ছে বরিশালের শোভাবর্ধক শতবর্ষী গাছ

    সরকারি উন্নয়নে বিলিন হচ্ছে বরিশালের শোভাবর্ধক শতবর্ষী গাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি উন্নয়নসহ নানা অজুহাতে একের পর এক কাটা হচ্ছে বরিশালের শোভাবর্ধণকারী গাছগুলো। যার মধ্যে রয়েছে অসংখ্য শতবর্ষী গাছ। এরই মধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় থেকে রূপাতলী পর্যন্ত বেশ কিছু গাছ কাটা হয়েছে।

    বরিশালের সীমান্তবর্তী গৌরনদীর ভুরঘাটা থেকে বরিশাল নগর সীমান্ত পর্যন্ত ৪০ কিলোমিটার মহাসড়কের পাশে থাকা অসংখ্য গাছ কাটা হচ্ছে। ফলে এসব এলাকা জলাভূমিতে পরিণত হচ্ছে।
    বরিশাল বন বিভাগের তথ্য অনুযায়ী, শুধু বরিশাল এবং বাকেরগঞ্জ উপজেলায় গত ৮ বছরে সর্বোচ্চ ৫২ কিলোমিটার সড়কের গাছ কাটা হয়েছে। সবগুলোই কাটা হয়েছে সড়ক উন্নয়ন বা বর্ধিতকরণ কাজের জন্য।

    এর অনুকূলে দুই উপজেলার ৫৯ কিলোমিটার সড়কে আট বছরে সরকারিভাবে ৫৯ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা। এর বাইরে একই সময় রোপনের জন্য বিনামূল্যে ৬২ হাজার ৯৮৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে বলে দাবি তাদের।

    তবে উন্নয়ন এবং মহাসড়ক ঝুঁকিমুক্ত করতে সড়কের পাশ থেকে শোভাবর্ধক শতবর্ষী গাছ কাটা হলেও সেখানে নতুন করে গাছের চারা রোপন করা হচ্ছে না। ফলে ভবিষ্যতে বরিশালের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সচেতন মহল।

    সরেজমিনে দেখা গেছে, ‘বরিশাল জেলার সীমান্তবর্তী গৌরনদীর ভুরঘাটা থেকে বরিশাল নগরীর দপদপিয়া পর্যন্ত সড়কের দুই পাশের শতবর্ষী গাছগুলো কাটা হচ্ছে। এর মধ্যে রয়েছে রেইনট্রি, মেহগুনি ও কড়াইসহ বিভিন্ন প্রজাতির গাছ। গাছগুলো আয়তনে যেমন অনেক মোটা, তেমনি উচ্চতায়ও বিশাল।

    অপরদিকে, বরিশাল- ঢাকা মহাসড়ক ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের নগরীর ওয়াপদা ও বিআইপি কলোনিতে প্রায় ৫০ বছর বয়সী আরও ১২৯টি গাছ কাটার প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিপূর্বে গাছগুলো বিক্রির জন্য দরপত্র আহ্বান এবং মূল্যায়ন শেষে পুনরায় অর্থাৎ দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন আঞ্চলিক এবং জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পরেও টনক নড়ছে না দায়িত্বশীল কর্মকর্তাদের। এমনকি পরিবেশবাদী কোনো সংগঠনের পক্ষ থেকেও গাছকাটা রোধে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।
    যদিও মহাসড়কের পাশে থাকা গাছগুলো কাটার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের বৃক্ষপালনবিদ বিভাগের পূর্বাঞ্চলের নির্বাহী বৃক্ষপালনবিদ মীর মুকুট মো. আবু সাঈদ।

    তিনি বলেন, ‘বরিশাল-ঢাকা মহাসড়কের ১১৫ থেকে ১৫৫ কিলোমিটার সড়কের বরিশাল জেলা অংশে কিছু গাছ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সড়কের বাঁকে গাছ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ কারণে ৪০ কিলোমিটার সড়কের পাশ থেকে ৪৭১টি বিভিন্ন প্রজাতির গাছ কাটা হচ্ছে। এগুলো নিলামে বিক্রি করা হয়েছে।

    তাছাড়া, বরিশাল নগর অংশে প্রায় ১২ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীতকরণ কাজ চলছে। এজন্য সেখানকার আরও দুশোর মতো গাছ কাটা হয়েছে। এর মধ্যে কিছু রেইনট্রি  গাছের বয়স একশো বছর বা এর বেশি হতে পারে। তবে সড়ক উন্নয়নের সাথে সেগুলো কাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে জানান বৃক্ষপালনবিদ মীর মুকুট মো. আবু সাঈদ।

    অপরদিকে, কোন উন্নয়ন পরিকল্পনা বা তেমন জরুরি প্রয়োজন ছাড়াই ১২৯টি গাছ কাটার বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসাইন বলেছেন, ‘গাছগুলো বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া কিছুগাছ এমনভাবে রয়েছে, যেগুলো ভেঙে আশপাশের বাড়িঘরে পড়ার আশঙ্কা রয়েছে। এসব কারণে ক্ষতিকারক গাছগুলো নিলামে বিক্রির জন্য দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করা হয়েছে।

    এদিকে, ‘বন বিভাগের এক পরিসংখ্যানে দেখা গেছে, ‘২০১৫-১৬ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত শুধু বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলায় সড়ক উন্নয়নের জন্য ৫২ কিলোমিটার সড়কের গাছ কাটা হয়েছে।  

    বন বিভাগের রেঞ্জ অফিস জানিয়েছে, ‘২০১৫-১৬ অর্থ বছরে বাকেরগঞ্জ ১২ কিলোমিটার, ২০২০-২১ সালে ৮ কিলোমিটার, ২০২১-২২ সালে বাকেরগঞ্জে ৩ কিলোমিটার ও বরিশাল সদর উপজেলায় ৯ কিলোমিটার এবং ২০২২-২৩ অর্থ বছরে বাকেরগঞ্জ উপজেলার ১৫ কিলোমিটার ও বরিশাল সদর উপজেলার ৫ কিলোমিটার সড়কের গাছ কাটা হয়েছে।

    বন বিভাগের রেঞ্জ অফিসার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ‘সম্প্রতি বরিশাল সদর উপজেলার চরকাউয়া থেকে তালুকদার হাট এবং তালুকদারহাট পর্যন্ত এবং তালুকদার হাট থেকে বাকেরগঞ্জের নলুয়া পর্যন্ত সড়ক সড়ক উন্নয়ন ও বর্ধিত করা হয়। এজন্য সড়কের দুই পাশের বিপুল সংখ্যক গাছ কাটা হয়েছে। তাছাড়া গত আট বছরে যেসংখ্যক গাছ কাটা হয়েছে, সেগুলো সড়ক, পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডির অধীনে ছিলো।

    এ প্রসঙ্গে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশাল জেলার সমন্বয়ক রফিকুল আলম বলেন, ‘গাছ কাটার ক্ষেত্রে যেমন নিয়ম রয়েছে, তেমনি লাগানোর ক্ষেত্রেও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার প্রয়োজন। উন্নয়ন এবং নিরাপত্তার স্বার্থে গাছ কাটার প্রয়োজনীয়তা থাকতে পারে। তবে গাছগুলো যখন লাগানো হয় তখন সুদূর পরিকল্পনা নিয়ে লাগানো উচিত। এখন যেই গাছগুলো কাটা হচ্ছে, সেখানে অবশ্যই গাছ লাগাতে হবে। সে ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। যাতে ভবিষ্যতে সড়ক বর্ধিত করার প্রয়োজন হলে অবশিষ্ট জায়গার মধ্যে থেকেই করা যায়। 

    এদিকে, ‘বরিশাল বন বিভাগের বরিশাল ও বাকেরগঞ্জ উপজেলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘উন্নয়নের স্বার্থে যেমন গাছ কাটা হচ্ছে, তেমনি সরকারিভাবে গাছের চারাও রোপন ও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ছয় বছরে বরিশাল ও বাকেরগঞ্জে ৫৯ কিলোমিটার সড়কের পাশে আমরা ৫৯ হাজার বৃক্ষরোপন করা হয়েছে। পাশাপাশি রোপনের জন্য বিতরণ করেছি ৬২ হাজার ৯৮৫টি গাছ। এরমধ্যে সর্বোচ্চ ২৫ হাজার ২৩৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে ২০২২-২৩ অর্থ বছরে।

    এছাড়া ২০১৩-১৪ সালে বরিশাল সদর উপজেলায় ১৫ কিলোমিটার সড়কে ১৫ হাজার ও বাকেরগঞ্জের ১৭ কিলোমিটার সড়কে ১৭ হাজার, ২০১৪-১৫ সালে শুধুমাত্র বাকেরগঞ্জে ৫ কিলোমিটার সড়কজুড়ে পাঁচ হাজার, ২০১৬-১৭ সালে বরিশাল সদরে বরিশাল-ভোলা মহাসড়কে ২ কিলোমিটার সড়কের পাশে দুই হাজার, ২০২০-২১ সালে বাকেরগঞ্জে ১০ কিলোমিটার সড়কে ১০ হাজার, ২০২১-২২ সালে একই উপজেলার ৫ কিলোমিটারের মধ্যে পাঁচ হাজার এবং ২০২২-২৩ সালে বাকেরগঞ্জের আরও ৫ কিলোমিটার সড়কে পাঁচ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ