ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী
  • জাতীয় শোক দিবস পালনের মাধ্যমেই শোক কে শক্তিতে পরিনত করতে হবে : আবুল হাসানাত আবদুল্লাহ

    জাতীয় শোক দিবস পালনের মাধ্যমেই শোক কে শক্তিতে পরিনত করতে হবে : আবুল হাসানাত আবদুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা হয়েছে। শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মন্ত্রী মর্যাদায় আহবায়ক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর পরিবারসহ নৃশংসভাবে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক এটি দিবসের সূচনা হয়। ১৫ আগষ্ট হলো বাঙ্গালী জাতির দুঃখের দিন। এদিন হলো বাঙ্গালী জাতির শোক পালন করার দিন।

    তিনি বলেন, ‘এমন নৃশংস এবং জঘন্যতম কোন ঘটনা ইতিহাসে নেই। সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যদের মাধ্যমে পাকিস্তানি দোশররা এ হত্যাকাণ্ড বাস্তবায়ন করেছে। ঘাতকরা ৭৫ এ ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ছিলো। 

    কিন্তু তাদের ষড়যন্ত শেষ হয়নি। তাই সকলকেই সচেতন থাকতে হবে এবং সন্মান ও শ্রদ্ধার সাথে জাতীয় শোক দিবস পালনের মাধ্যমেই এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। আমরা যদি সকলে সম্মিলিত ভাবে দেশের উন্নতির জন্য কাজ করে যাই তবে এ দিবস পালন করাও স্বার্থক হবে।

    এর আগে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, আওয়ামী লীগ নেতা মাহাবুবউদ্দিন আহমেদ- বীর বিক্রমসহ জেলা, মহানগর এবং বিভিন্ন ওয়ার্ড, উপজেলা, পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ অন্যান্য দিবস ও রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি আবুল হাসানাত আবদুল্লাহ।

    বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, ‘আমাদের নেতা আবুল হাসানাত আবদুল্লাহ দীর্ঘদিন পর বরিশাল নগরে এসেছেন। মূলত জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত এবং ১৫ আগস্টের কর্মসূচি সফল করার বিষয় কথা বলতেই এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

    তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নানা কর্মসূচি রয়েছে। যার মধ্যে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মিলাদ এবং দোয়া-মোনাজাত কর্মসূচি অন্যতম। আওয়ামী লীগের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ একসঙ্গে মিলে যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে কর্মসূচি পালন করা যায়, সেই বিষয়ে তিনি দিক নির্দেশনা দিয়েছেন।

    এদিকে, দীর্ঘদিন পর বরিশাল নগরীতে এসে মুসলিম গোরস্থানে চিরনিদ্রায় শায়িত প্রয়াত সহধর্মিণী সাহান আরা বেগমের কবর জিয়ারত করেছেন আবুল হাসানাত আবদুল্লাহ। এসময় জ্যেষ্ঠপুত্র সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ