তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি

সিগারেটসহ সকল তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ দ্রুত সংশোধনের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার বরিশালে তামাকবিরোধী জোটের আটটি সংগঠন সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়। আইন সংশোধনে ১৬টি সুনির্দিষ্ট প্রস্তাবনার দাবি জানান সংগঠনগুলো।
উন্নয়ন সংগঠক শুভকংর চক্রবর্তী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। পরে নেতারা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সদর রোডে তামাকবিরোধী প্রচারণা চালান।
উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলো হচ্ছে- তামাকজাত পণ্যের ওপর ৪০ ভাগ কর আরোপ, আইন করে তামাক চাষ নিষিদ্ধ করা, বর্জ্যসৃষ্টির জন্য তামাক কোম্পানিকে জরিমানা করে আইনের আওতায় আনা, তামাকজাত পণ্যে বিদ্যমান সারচার্জ একভাগ থেকে বৃদ্ধি করে তিনভাগে উন্নীত করা, আইন করে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধ, আকর্ষণীয় প্যাকেজিংয়ের পরিবর্তে প্লেইন প্যাকেজিং, অত্যাবশকীয় তালিকা থেকে সিগারেটের নাম বাদ দেওয়া, আইন করে তামাকশিল্পে বিনিয়োগ বন্ধ, বাসা-বাড়ি ও নিজস্ব গাড়িতে ধুমপান নিষিদ্ধ আইন পাশ করা, ধুমপান আইন ভঙ্গকারীর জরিমানা স্থানভেদে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত করাসহ শিশুর নিকট তামাকজাত দ্রব্য ক্রয়-বিক্রয় করলে জেল-জরিমানা ও পাঁচ লাখ টাকার জরিমানার বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানানো হয়।
এইচকেআর