ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পরীমণিকে ধর্ষণচেষ্টা : নাসির-অমির ৭ দিনের রিমান্ড

    পরীমণিকে ধর্ষণচেষ্টা : নাসির-অমির ৭ দিনের রিমান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে সাতদিন করে এবং বাকি তিন নারীর বিরুদ্ধে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৫ জুন) মাদক মামলায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের হাকিম নিভানা খায়ের জেসীর আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

    মঙ্গলবার দুপুরে পুলিশি পাহারায় রাজধানীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করা হয়। এ সময় তাদের আদালতের হাতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানির পর নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে সাতদিন করে এবং বাকি তিন নারী লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধার বিরুদ্ধে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।


     
    সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, নাসির উদ্দিন মাহমুদ (৬৫), তুহিন সিদ্দিকী অমি (৩৩), লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।

    এ সময় উত্তরার ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। একইদিন রাতে ওই পাঁচজনের নামে মাদক মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ