ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরিশালে নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত

    বরিশালে নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে নতুন করে ৪০ জন ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে। ‍
    এনিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ‍এখন ১৫ হাজার ৯৮২ জন। 

    ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫ জন রোগী। ফলে বিভাগে মোট সুস্থতার সংখ্যা ‍এখন ১৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। তবে ‍এদিন কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। 

    সোমবার (১৪ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে ‍এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪ জনের। বিপরীতে সুস্থতা লাভ করেছেন ২৩ জন। 

    পটুয়াখালীতে সুস্থ হয়েছেন ৮ জন। তবে নতুন করে কে‍উ শনাক্ত হননি।
    ভোলায় ১ জন করে শনাক্ত ও সুস্থ হয়েছেন। 
    অপরদিকে পিরোজপুরে নতুন শনাক্তের সংখ্যা ১৮, বরগুনায় শনাক্ত ৫ জন, সুস্থ ৩ ‍এবং ঝালকাঠিতে ২ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। 

    ২৪ ঘণ্টায় ঝালকাঠি ‍এবং পিরোজপুরে করোনা থেকে সুস্থতা লাভ করেননি কোন ব্যক্তি। 

    প্রসংগত, বরিশালে ‍এখন পর্যন্ত মোট ২৯০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ