ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • আদালত অবমাননা: শাহপরান থানার ওসি হাইকোর্টে

    আদালত অবমাননা: শাহপরান থানার ওসি হাইকোর্টে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আদালতের আদেশ অমান্য করার বিষয়ে ব্যাখ্যা দিতে সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল রহমান  হাইকোর্টে হাজির হয়েছেন। সোমবার (১৪ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

    এর আগে গত ৮ জুন সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল রহমানকে তলব করেন হাইকোর্ট। ১৪ জুন তাকে সশরীরে হাজির হয়ে আদালতের আদেশ অমান্য করার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। 

    ডাকাতি মামলার এক আসামির জামিন শুনানিকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের  হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। 

    মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালে ডাকাতির মামলায় মোহাম্মদ ইউসুফ নামে এক আসামি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে গত ৯ মার্চ ডাকাতি মামলার তদন্তের অগ্রগতি জানাতে সিলেটের শাহপরান থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। 

    পরবর্তী সময়ে ওসিকে হাইকোর্টের আদেশের বিষয়টি অবহিত করা হলে তিনি একদিনের মধ্যেই তদন্তের অগ্রগতির বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমানকে জানাবেন বলে আশ্বাস দেন। কিন্তু এরপর থেকে ফোন এবং ই-মেইল করেও জবাব না পাওয়ায় বিষয়টি আদালতের নজরে আনা হয়। তার ধারাবাহিকতায় আদালত শাহপরান থানার ওসিকে তলব  করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ