ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বিএমপি’র অভিযানে দুই মাদক কারবারি আটক

    বিএমপি’র অভিযানে দুই মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। শনিবার (১২ জুন) দিবাগত রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার চরকাউয়া থেকে তাদের আটক করা হয়।

    আটক মাদক ব্যবসায়ীরা হলেন- বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্সির তাল্লুক গ্রামের জাহাঙ্গীর মল্লিকের ছেলে জাহিদুল ইসলাম (২৬) ও একই উপজেলা কচুয়া গ্রামের মৃত আঃ খালেক বালীর ছেলে বেল্লাল বালি (২৮)।

    জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিএমপির বন্দর থানার এসআই সামসুল ইসলাম ও এসআই সজল সাহার নেতৃত্বে একটি দল বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে অভিযান চালায়। এসময় ১২০ পিস ইয়াবাসহ জাহিদুল ও বেল্লালকে আটক করেন তারা। এঘটনায় আটকদের বিরুদ্ধে এসআই সজল সাহা বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

    বন্দর থানার ওসি আনোয়ার তালুকদার বলেন, নিয়মিত চলমান মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ