ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী দেশে মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী উজিরপুরে প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন জরাজীর্ণ সেতুতে বাঁশ দিয়ে জোড়াতালি দিয়ে চলছে পারাপার আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ নলছিটিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার বাউফলে জেলেদের চাল বিতরণে অনিয়ম, চেয়ারম্যান অবরুদ্ধ পটুয়াখালীতে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার বরিশালে দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ আটক এক বরিশালে ভবনে বিস্ফোরণে উড়ে গেছে ভবনের দরজা-জানালা, আহত ২
  • ঈদ উপলক্ষে প্রবাসী আয়ে চাঙা ভাব

    ঈদ উপলক্ষে প্রবাসী আয়ে চাঙা ভাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ৪৭ কোটি ৬৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার অংকে (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) ৫ হাজার ১০২ কোটি ৭২ লাখ টাকা।

    রোববার (৯ এপ্রিল) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।  

    রোজার দেশে পরিবার পরিজনের খরচ বৃদ্ধি পায়। এ সময়ে ঈদের কেনাকাটা করতে হয় প্রিয়জনদের। সারা বছর টাকা কম পাঠালেও রোজা বা ঈদে দেশে প্রবাসী আয় পাঠানো বেড়ে যায়। এবারও তাই হয়েছে।

    মার্চ মাসের ২৪ তারিখ থেকে রোজা শুরু হয়েছে। প্রবাসীরা তার আগে থেকেই দেশে পরিজনদের বেশি করে অর্থ পাঠানো শুরু করেছেন। মার্চ মাসে প্রবাসী আয়ে সেটা লক্ষ্য করা গেছে।  

    মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২১০ কোটি ৭৭ লাখ ডলার। তার আগের মাস ফেব্রুয়ারিতে পাঠিয়েছিলেন ১৫৬ কোটি কোটি লোখ ডলার।

    ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে। এজন্য এ বছরের শুরুতে প্রবাসী আয়ে যে ভাটার টান লক্ষ্য করা গিয়েছিল, দুমাস পর থেকেই বাড়তে থাকে। প্রবাসী আয়ের চিত্র বিশ্লেষণ করলে সেটা লক্ষ্য করা যায়।

    চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে মার্চ) ৯ মাসে মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৫২৯ কোটি ডলার। এ বছরের ৯ মাসে বেশি এসেছে ৭৪ কোটি মার্কিন ডলার।  

    বিদায়ী ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ