ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ‘আইটি বিশেষজ্ঞ জঙ্গি’ গ্রেফতার

    ‘আইটি বিশেষজ্ঞ জঙ্গি’ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশী এলাকা থেকে সাখাওয়াত আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। 

    শুক্রবার রাতে নগরের দক্ষিণ খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তথ্যপ্রযুক্তিবিষয়ক (আইটি) বিশেষজ্ঞ। চার বছর আগে যুদ্ধ করার জন্য বাংলাদেশ থেকে সিরিয়ায় যান সাখাওয়াত। গত মার্চ মাসে তিনি দেশে ফিরে আসেন।এর আগে তার বিরুদ্ধে খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন সংস্থাটির উপপরিদর্শক (এসআই) রাছিব খান।

    মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালে ভায়রাভাই মো. আরিফ মামুনের মাধ্যমে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত হন সাখাওয়াত। সংগঠনের নেতা চাকরিচ্যুত মেজর জিয়াসহ অন্যদের মাধ্যমে জিহাদি কার্যক্রমে জড়িয়ে পড়েন। এরই অংশ হিসেবে ২০১৭ সালে আরিফ তুরস্কে যান।

    সেখান থেকে অবৈধভাবে সীমান্ত দিয়ে সিরিয়ায় গিয়ে হায়াত তাহরির আশরাকের কাছ থেকে ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেন। সিরিয়ার ইদলিব এলাকায় ছয় মাস প্রশিক্ষণ নেন। পরে সিরিয়া থেকে ইন্দোনেশিয়ায় আসেন। সেখান থেকে শ্রীলঙ্কা হয়ে আবার ইন্দোনেশিয়ায় যান।

    এসআই রাছিব খান বলেন, সিরিয়া থেকে এসে দেশে অবস্থান করছেন-এ খবর পেয়ে সাখাওয়াতকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ