ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরিশালে নতুন করে আরও ২১৪ জন ডায়রিয়ায় আক্রান্ত 

    বরিশালে নতুন করে আরও ২১৪ জন ডায়রিয়ায় আক্রান্ত 
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে আবারও বেড়েছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। সুস্থতার চেয়ে আক্রান্ত হয়েছেন বেশি রোগী। গত ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণে ‍এমন তথ্য ‍উঠে ‍এসেছে। 

    আজ শুক্রবার (১১ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গত ৭দিনের বিবেচনায় ‍উল্লেখযোগ্যহারে কমেছে আক্রান্তের সংখ্যা। 

    বিজ্ঞপ্তি অনুসারে বরিশাল বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৪ জন। 

    এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬০ হাজার ৭০২। আর গত ৭দিনে ২ হাজার ৫৩৭ জন রোগী আক্রান্ত হয়েছিলেন ডায়রিয়ায়। যার গড় হার ৩৬২। সে বিবেচনায় গত ২৪ ঘণ্টায়
    অনেকটাই নিয়ন্ত্রণে ‍এসেছে আক্রান্তের সংখ্যা। ‍এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০২ জন।

    বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭ জন, সুস্থতার সংখ্যা ৪৮, পটুয়াখালীতে ৩৫ জন আক্রান্ত, সুস্থ ১৮ জন, ভোলায় আক্রান্ত ৬৪, সুস্থ ৫৩, পিরোজপুরে আক্রান্ত ৩৬, সুস্থ ৪৪ জন। এছাড়া বরগুনায় ২৪ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ১৭ জন এবং ঝালকাঠিতে আক্রান্ত ৮ জন, বিপরীতে সুস্থ হয়েছেন ১২ জন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ