ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • শিক্ষাবিহীন জাতি অন্ধকার আকাশের মত: প্রাণিসম্পদ মন্ত্রী

    শিক্ষাবিহীন জাতি অন্ধকার আকাশের মত: প্রাণিসম্পদ মন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। সে কারনেই অনেক গুরুত্বপূর্ণ সভা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানের সভাকে আমি গুরুত্ব দেই এবং সেখানে যাবার চেষ্টা করি। শিক্ষাবিহীন জাতি অন্ধকার আকাশের মত। সেই শিক্ষাবিহীন জীবন যাতে না থাকে সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এখানে উপস্থিত সকল শিক্ষককে আমি প্রাণঢালা অভিনন্দন কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই।

    বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ৬৪ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, যে ছাত্র শুধু বই পড়ে সার্টিফিকেট অর্জন করে আমার বিশ্বাস সে আদর্শ শিক্ষিত মানুষে পরিণত হয় না। সংস্কৃতি চর্চা খুব অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। যেখানে ক্রীড়া চর্চা ও সংস্কৃতি চর্চা হয় সেখানে মাদকের ছোবল থাকে না। যে সুন্দর করে গান গাইতে পারে সে মানুষ খুন করতে পারে না। যে চমৎকার ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত থাকে মাদক তাকে আকৃষ্ট করতে পারে না। আর সংস্কৃতির সাথে সম্পৃক্তরা আদব-কায়দা, সৃষ্টাচার, ভদ্রতা, সভ্যতা এই বিষয়গুলোর সাথে অভ্যস্ত হয়ে ওঠে। সে কারনেই ক্রীড়া চর্চার প্রয়োজন।

    সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান সহ আমন্ত্রিত অতিথি, কলেজের শিক্ষকবৃন্দ। 

    বিকালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ