ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • প্রবাসীদের পাঠানো টাকা জালিয়াতি, মূলহোতা গ্রেপ্তার 

    প্রবাসীদের পাঠানো টাকা জালিয়াতি, মূলহোতা গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যাংকের টাকা আত্মসাৎ করার আন্তর্জাতিক জালিয়াতির চক্রের মূলহোতা বাচ্চু মাতুব্বর (৪৫) আটক হয়েছে। 

    বাচ্চু মাতুব্বরের স্বীকারোক্তি মোতাবেক ১০ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। বাচ্চু মাতুব্বর মাদারীপুর জেলার সদর থানার শিরখরা গ্রামের মৃতঃ সামসুদ্দিন মাতুব্বরের ছেলে।

    মামলা সূত্রে জানা যায়, সোমবার (১৩ মার্চ) সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠানো বাদশা মিয়া, সবুজ মিয়া. সোহাগ মিয়া, শরীফ খান, রাজিব মিয়ার একাউন্টে ৯৭ হাজার ৪১৬ টাকা, ৯২ হাজার ৪ টাকা, ৯৫ হাজার ৭৭৬ টাকা, ১ লাখ ১হাজার ৭৬২ টাকা, ৩ লক্ষ ৮৬ হাজার ৯৫৮ টাকা প্রতারক চক্রের মূলহোতা বাচ্চু ও তার সহযোগীরা অগ্রণী ব্যাংক লিমিটেড মঠবাড়িয়া উপজেলার মিরুখালী শাখা থেকে ওয়েস্ট্রান ইউনিয়নে মানি ট্রান্সফার এমটিসিএন ৯৬২-১২৫-২২৮৯, ৬২৪-৫৭৫-৬৫২১, ৮৫২-১১৪-৯৯৬০, ৬৩২-১২৮-৫৫৪২, নাম্বারের টাকা নিয়ে পালিয়ে যায়। কিন্তু সর্বশেষ ৯৩২-১২৫-৯৮৫৩ নাম্বারের ৯৫ হাজার ২৮৪ টাকা উত্তোলন করার সময় ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে ভূয়া প্রমানিত হলে চক্রের মূলহোতা বাচ্চু মাতুব্বর আটক করে পুলিশে খবর দেয়।

    এ ঘটনায় ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক এস এম সাইফুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে বাচ্চু মাতুব্বরসহ ৫জন নামীয় ও অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। অপর আসামিরা হলো- শিবচর থানার চর বাসার কান্দি গ্রামের মৃত নুরু মাতুব্বরের ছেলে মো. শওকত (৩৫), মাদারীপুর থানার রাজার হাট গ্রামের মো. জাকির হোসেন (৩৫), মাদারীপুর জেলার শিবচর থানার চরকামারকান্দি গ্রামের মো. শরীফ (৩০) মো. কামাল (৪০) অজ্ঞাত আরও ৫ জন।

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, বাচ্চু মাতুব্বরকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১৫ মার্চ) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ