ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই, ইসলাম শান্তির ধর্ম: ডেপুটি স্পিকার

     ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই, ইসলাম শান্তির ধর্ম: ডেপুটি স্পিকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। রাসুলে করিম (সঃ) তার বিদায় হজ্বের ভাসনেও অন্যান্য ধর্মের মানুষের প্রতি সম্মান,সুবিচার ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। 

    শামসুল হক টুকু আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করেই সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের সময় এক শ্রেনীর মানুষ ধর্মের অপব্যাখ্যা দিয়ে তার বিরোধিতা  করেছিলেন। 

    এখনও সেই স্বাধীনতা বিরোধী ও তাদের দোসররা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর ছারছীনা দরবার শরীফের তিনদিন ব্যাপী বার্ষিক ইছালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী  শ ম রেজাউল করিম বলেন ,প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সরকার ইসলাম পরিপন্থী কোনো কাজ করেন না। রেজাউল করিম আরো বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার  উদ্ভাবনী চিন্তা থেকেই প্রতিটি উপজেলায় মডেল  মসজিদ নির্মাণসহ ইসলামের খেদমতে কাজ করে যাচ্ছেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনা কওমি মাদ্রাসার স্বীকৃতিসহ ইসলামি শিক্ষা বিস্তারে অনন্য ভুমিকা রেখেছেন। 

    আখেরী মোনাজাত পূর্ব বক্তৃতায়  ছারছীনার পীর সাহেব শাহ মো.মোহেব্বুল্লাহ বলেন, কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন গড়ে তুলতে হবে। তাহলেই সমাজে শান্তি ফিরে আসবে। 

    আরো বক্তব্য রাখেন, পটুয়াখালীর গলাচিপা রাঙ্গাবালি আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা খান, সাবেক সংসদ সদস্য একেএ আউয়াল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। তিনদিন ব্যাপী মাহফিলে  গত এক দশকের মধ্যে সর্বাধিক সংখ্যক কয়েক লাখ মুসল্লিদের সমাবেশ ঘটে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ