ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

    মঠবাড়িয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী কর্তৃক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাকে ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার পূর্ব প্রস্তুতি উপলক্ষে  সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ‍উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ‍এ  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক  জানান, আগামী ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঠবাড়িয়া উপজেলাকে ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। ওই দিন উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে।

     

    আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মঠবাড়িয়া উপজেলায় চার ধাপে মোট ৮৩০টি গৃহ বরাদ্ধ পায়। যা ইতোমধ্যে প্রথম ধাপের ১৮১টি, দ্বিতীয় ধাপের ২০০টি গৃহ নির্মাণ শেষে পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। এবং তৃতীয় ধাপের বরাদ্ধকৃত ২৯৫ এর মধ্যে ১৬২টি গৃহ  এবং চতুর্থ ধাপের বরাদ্ধকৃত ১৫৪ টি গৃহের মধ্যে ১০৩টি গৃহ নির্মাণ শেষে হস্তান্তর করা হয়েছে।

     

    ফলে এখন পর্যন্ত ৬৪৬টি পরিবার তাদের গৃহের চাবি পায়। বাকি ১৮৪টি গৃহের নির্মান কাজ প্রায় শেষ পর্যায়। যা আগামী ২১ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগী পরিবারের মাঝে জমির দলীলসহ ঘর হস্তান্তর করবেন। তিনি আরও জানান, প্রতিটি ঘরে ব্যয় হয়েছে, ২ লাখ ৫৯ হাজার ৫ শত টাকা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ