ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মঠবাড়িয়ায় ৭৫ নারীকে সনদ প্রদান

    মঠবাড়িয়ায় ৭৫ নারীকে সনদ প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে ৩ মাসব্যাপী ফ্রি প্রশিক্ষণ শেষে ৭৫ জন নারীকে সনদ প্রদান করা হয়েছে।

    এসময় প্রত্যেক সদস্যকে ৩ মাসের সম্মানী বাবদ ৯ হাজার টাকা প্রদান করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর দ্বারা পরিচালিত এ প্রশিক্ষণ কেন্দ্রে শনিবার সকালে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা পরিচালক ফরিদা পারভীন।

    এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈকত জামিল, পিরোজপুর জেলা মহিলা বিষয়ক  কর্মকর্তা মো. আলতাফ হোসেন প্রমুখ। 

    এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন আকন, অফিস সহায়ক মারুফুজ্জামান ও বিভিন্ন গণ মাধ্যম কর্মিবৃন্দ।

    সরেজমিনে উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নে বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে দেখা গেছে, বিভিন্ন বয়সী নারীরা অত্যান্ত আগ্রহের সাথে প্রশিক্ষণ গ্রহণ করছেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হবার সুযোগ রয়েছে মঠবাড়িয়াসহ দেশের দক্ষিণাঞ্চলের নারীদের। বর্তমান প্যাকেজে কম্পিউটার ও সুইং মেশিন অপারেট বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ