ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • সন্ধ্যা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী 

    সন্ধ্যা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) সন্ধ্যা নদীর ভাঙ্গন কবলিত ইন্দুরহাট ফেরিঘাট এবং প্লাজাঘাট এলাকা শুক্রবার (১০ মার্চ) পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি।

    এসময় অন্যদের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাইদ মাহাবুব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক নূরুল ইসলাম সরকার, দক্ষিণাঞ্চল প্রধান প্রকৌশলী মজিবুর রহমান, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন,  বরিশাল পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন, পিরোজপুর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, জেলা প্রশাসনের এডিসি জেনারেল আমিনুল ইসলাম, নেছারাবাদ উপজেলা ইউএনও মাবুবুল্লাহ মজুমদার, নেছারাবাদ সার্কেল সিনিয়র এএসপি মো. রিয়াজ হোসেন , স্বরূপকাঠি থানা ইনচার্জ জাফর আহমেদ উপস্থিত ছিলেন।

    প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর ভাঙন কবলিত সারেংকাঠি, তারাবুনিয়া, প্লাজঘাটের নদী গর্ভে বিলীন হওয়া এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি  দ্রুত নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করার জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন। 

    পরে তিনি ছারছিনা দরবার শরীফে গিয়ে মাজার জিয়ারতিএবং ছারছিনা দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ মোহাম্মদ মোহেববুললাহ'র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। 

    এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ মজুমদার, সহকারী কমিশনার (ভুমি) তাপস পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন পিপিএম, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ এবং স্বরূপকাঠি প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ