ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • গলাচিপায় স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

    গলাচিপায় স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যুর অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম ফেরদৌসী বেগম (৩০)। এ ঘটনায় স্বামী বশির দর্জির (৩৫) বিরুদ্ধে গলাচিপা থানায় অভিযোগ করেছে নিহত ফেরদৌসীর স্বজনরা। 

    মঙ্গলবার (০৭ মার্চ) উপজেলার চরকাজল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী বেগম ও বশির দর্জি দম্পতির সংসারে দুইটি সন্তান রয়েছে। 

    নিহতের স্বজনরা জানায়, প্রায় ১৫ বছর আগে উপজেলার চরকাজলের বশিরের সাথে দশমিনা উপজেলার রনগোপলদির ফেরদৌসীর বিয়ে হয়। বিয়ের পর থেকে বশির প্রায়ই তার স্ত্রীকে মারধর ও যৌতুকের দাবি করতো। মঙ্গলবার বশির তার স্ত্রী ফেরদৌসী বেগমের সাথে ঝগড়া করার পর তাকে পিটিয়ে হত্যা করে। কিন্তু বশির তার শ্বশুরবাড়ি খবর দেয় ফেরদৌসী বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। এরপর ফেরদৌসীকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বশির। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    বশির বলেন,আমি সকালে ঢাকা থেকে এসে বাসায় ঢুকে রেস্ট নিয়ে কাজে বের হই। পরে খবর পাই ফেরদৌসী অসুস্থ হয়ে পড়ছে, তাই ছুটে গিয়ে তাকে নিয়ে হাসপাতালে আসি। তাকে আমি মারধর করি নাই, কোনও ঝগড়া বিবাদ হয়নি।

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ জানান, ডাক্তারি রিপোর্টে বিষ খেয়ে আত্মহত্যার কথা বলা হয়েছে। স্বজনদের অভিযোগ হত্যা, তাই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে রিপোর্ট আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ