ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

    কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়’ এই স্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মৎস্য বন্দর মহিপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সিপিপি, ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মহিপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ঘূর্ণিঝড় কর্মসূচি-সিপিপির সহযোগীতায় বেসরকারি আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এ আয়োজন করে।

    র‌্যালি শেষে ইউনিয়ন পরিষদ হল রুমে উপকূলীয় দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিবিষয়ক আলোচনা সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান মো.ফজলু গাজী। প্রধান অতিথির বক্তব্য রাখেন জি এন জাপান মোফা ডি আর আর প্রকল্প প্রোগ্রাম ম্যানেজার মাসাই কো ইয়োদা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ