ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পটুয়াখালীতে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

    পটুয়াখালীতে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে হা‌নিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. নজরুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তা (এসআই) নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে মির্জাগঞ্জের কাঠালতলী নামক স্থানে বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।

    নিহত পুলিশ কর্মকর্তার বরগুনা জেলা পুলিশের বিশেষ (ওয়ার) শাখার ওসি ছিলেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা থেকে সকালে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা হানিফ পরিবহনে ঢাকা মেট্রো- ১৪-৯৮৯২ বাসটি দ্রুত গতিতে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হন।

    মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বা‌কেরগঞ্জের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল বরগুনা ডিএসবি অফিসে যাচ্ছিলেন এসআই নজরুল। মির্জাগঞ্জের কাঠালতলী সড়ক অতিক্রম করার সময়ে ঢাকাগামী হা‌নিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি নিহত হন।

    বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা পুলিশ সুপার মো. আবদুস ছালাম। তিনি বলেন, বরিশাল থেকে মোটরসাইকেল যোগে বরগুনা আসছিলেন জেলা বিশেষ শাখার ওসি ওয়াস নজরুল ইসলাম। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটা বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    হাসপাতালের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকেরগঞ্জের তার নিজ বাড়িতে দাফন করা হবে। হানিফ পরিবহনের গাড়িটি চালক-হেলপারসহ বরিশালের গৌরনদী থেকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ