ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বৃত্তির আনন্দ গেল উড়ে, ছোট্ট বুকে দীর্ঘশ্বাস

    বৃত্তির আনন্দ গেল উড়ে, ছোট্ট বুকে দীর্ঘশ্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল থেকে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল নুর আলামিন (১১)। কিন্তু নানা আলোচনা ও সমালোচনার পর মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঘোষিত সেই ফলাফল দেওয়ার চার ঘণ্টার মধ্যেই স্থগিত করা হয়।

    বুধবার (০১ মার্চ) আবার সংশোধিত ফলাফল প্রকাশিত হলে তাতে আর বৃত্তি মেলেনি নুর আলামিনের।

    নুর আলামিন বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২২ সালের ২৯ ডিসেম্বর বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তার ক্লাস রোল ছিল ০৬ এবং বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সময় রোল ছিল ৭৩৬। বর্তমানে নুর আলামিন কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনিতে লেখাপড়া করছে।

    নুর আলামিন জানায়, স্যার আমাকে বলেছিল ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছি। মোবাইলে সেই রেজাল্ট বের করে দেখেছি। সবাইকে মিস্টিও খাইয়েছি। কিন্তু আজকে হঠাৎ জানতে পারি আমার বৃত্তি আসেনি।

    আল-আমীনের বাবা জামাল মৃধা (৪৯) বলেন, আমার ছেলে বৃত্তি পাওয়ায় অনেক খুশি হয়েছিলাম। আমার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। যদি সে বৃত্তি নাই পেত, তাহলে আগে কেন দিল! কেন আমার ছেলের মনটা ভেঙে দিল তারা!

    মা শিখা বেগম (৩৫) কান্না করে দিয়ে বলেন, আমি এটা মানতে পারিনি।  বাংলাদেশের এ কেমন শিক্ষা ব্যবস্থা! সরকারের কাছে আবেদন, আবার ফলাফল সংশোধন করা হোক।

    উত্তর কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রুহুল আমিন বলেন, আসলে আগের ফলাফল বাতিল হয়েছে। সেখানে যারা নাম লিখতে পারে না তারাও যেমন বৃত্তি পেয়েছে, তেমনি পরিক্ষায় অংশগ্রহণ না করেও বৃত্তি পেয়েছিল। সেটা অধিদপ্তর বাতিল করেছে। আজ নতুনভাবে দেওয়া ফলাফলে যারা বৃত্তি পেয়েছে, তারাই প্রকৃত বৃত্তিপ্রাপ্ত।

    জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান বলেন, কারিগরি ত্রুটির কারণে আগে ভূল ফলাফল প্রকাশিত হয়েছিল। এবারেরটা সঠিক। আগে কারা পেয়েছে, এবার কারা পায়নি, এরকম তথ্য আমাদের কাছে নেই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ