ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় ৪ জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা 

    মঠবাড়িয়ায় ৪ জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা হয়েছে। 

    বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন শহীদ মাখন লাল দাস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

    সভায় উপজেলা নির্বার্হী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূর আলম, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, ওসি অপারেশন আব্দুল হালিম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুণ আর রশিদ, সমাজ সেবা কর্মকর্তা মো. শফিকুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন আকন, সেটেলমেন্ট কর্মকর্তা সৈয়দ আঃ মান্নান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল আহম্মেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. মজিবর রহমান, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ, সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, মোমেনীয় দাখিল মাদ্রাসা সুপার ওয়ালী উল্লাহ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল হোসেন প্রমুখ।

    উপজেলা নির্বার্হী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, পুরো মার্চ মাসটি আমাদের জাতীয় জীবনে ঐতিহাসিক ও স্মরণীয় মাস। এ মাসে বাংলার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহণ করেছেন। ১৯৭১ সালের এ মাসের ৭ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দায়ে সংগ্রামের ডাক দিয়েছিলেন। মাত্র একটি ডাকে এদশের বীর সন্তানরা জীবনের তোয়াক্কা না করে দেশ মাতাকে বাঁচাতে যুদ্ধে নেমে ছিলেন। ৭১-এ ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানী হানাদার বাহিনী আমাদের ওপর আক্রমন চালায়। ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা হয়। তাই ঐতিহাসিক ও স্মরণীয় এ মাসের ৪টি দিবস আমারা গুরুত্ব সহকারে পালন করবো।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ