ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • প্রেমের টানে বাউফলে ইন্দোনেশিয়ান তরুণী, কাল বিয়ে

    প্রেমের টানে বাউফলে ইন্দোনেশিয়ান তরুণী, কাল বিয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছয় বছর আগে প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসে বিয়ে না করতে পারা সেই তরুণী এবার বিয়ের এভিডেভিড সম্পন্ন করেছেন। 

    মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশে ফিরে বুধবার (১ মার্চ) পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে বিয়ের এভিডেভিড সম্পন্ন করেন তিনি।

    বুধবার দুপুরে আইনজীবীর মাধ্যমে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসিকুর রহমানের সামনে ইমরান হোসেন (২৫) ও নিকি উল ফিয়ার (২৩) বিয়ের এভিডেভিড সম্পন্ন হয়।


    বর ইমরানের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে। আগামীকাল বৃহস্পতিবার বাউফলে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

    পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য ও ইমরানের আইনজীবী আল-আমিন বলেন, ২০১৬ সালে ইমরানের সঙ্গে ইন্দোনেশিয়ার এই তরুণীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ২০১৭ সালে তরুণী বাংলাদেশে এলেও বাংলাদেশি আইনে তরুণীর বিয়ের বয়স না হওয়ায় তিনি আবারও ইন্দোনেশিয়ায় ফিরে যান। তবে তাদের মধ্যে যোগাযোগ ছিল। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ এসে তাদের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং আজ আদালতে বিচারকের সামনে তাদের এভিডেভিড করা হয়েছে।

    বর-কনে প্রেমের এই সফলতায় সবার কাছে তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া চেয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ