ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • স্মার্ট বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা হবে স্মার্ট

    স্মার্ট বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা হবে স্মার্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, স্মার্ট বাংলাদেশে স্মার্ট গণমাধ্যমকর্মী তৈরিতে কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।  

    বঙ্গবন্ধু ১৯৭৪ সালে যে আইনের মাধ্যমে প্রেস কাউন্সিল গঠন করেছিলেন, সে আইনের মূল উদ্দেশ্য ছিল স্মার্ট গণমাধ্যম।

    যেখানে গণমাধ্যমকর্মীদের থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা পাশাপাশি তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করবে।
    আমরা বাস্তবতার সঙ্গে মিল রেখে প্রেস কাউন্সিল আইন সংশোধনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের ডিজিটাল ডাটাবেইজ করতে কাজ করছি। যার সব কিছু থাকবে অনলাইনে।

    তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে কথা বলতে আমাদের গর্বে বুক ফুলে ওঠে। এই অঞ্চলের পুরানা এবং প্রথম প্রেস কাউন্সিল হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল।

    মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাব মিলনায়তনে "স্মার্ট বাংলাদেশের গণমাধ্যম" শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম একথা বলেন।

    পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম ও পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

    এসময় আরও বক্তব্য দেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহসভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ