ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় প্রবাসি আমিনুল হত্যা মামলায় ৪ আসামি রিমাণ্ডে

    মঠবাড়িয়ায় প্রবাসি আমিনুল হত্যা মামলায় ৪ আসামি রিমাণ্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাহফিল থেকে ফেরার পথে পিরোজপুরের মঠবাড়িয়ায় আমিরুল ইসলাম হাওলাদার (৪০) নামের এক দুবাই প্রবাসিকে কুপিয়ে হত্যা মামলালার ৪ আসামি বর্তমানে ২ দিনের পুলিশ রিমাণ্ডে রয়েছে। 

    মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুল আজাদ সোমবার (২৭ ফেব্রুয়ারী) শুনানী শেষে আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমাণ্ডপ্রাপ্ত আসামিরা হাফিজুর রহমান হায়দার (৫১), তাহসিন আরবি (১৯), নিয়াজ মাহমুদ (১৭), হোসাইন (১৮)।

    মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল কুদ্দস জানান,  প্রবাসি আমিরুল ইসলাম  হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য আটককৃত  প্রত্যেকে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চেয়ে গত ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।  আদালত ২ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন। 

    থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় প্রবাসি আমিরুল বাড়ি থেকে স্থানীয় চালিতাবুনিয়া দীনিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহাফিল শুনতে যান। মাহাফিল শেষে রাত দেড়টার দিকে সে গ্রামের সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। 

    পূর্ব শত্রæতার জের ধরে এসময় পঞ্চায়েত বাড়ির রাস্তার মোড়ে পৌছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে  থানা পুলিশ রাতেই ঘটনাস্থল হতে নিহত আমিরুলের লাশ উদ্ধার করে।

    এ ঘটনায় নিহতের ভাই  মাওলানা মো. নূরুল ইসলাম (৫৩) বাদি হয়ে গত ২২ ফেব্রুয়ারী বুধবার ৫ জন নামীয় ও অজ্ঞাত ৫ জনের বিরেুদ্ধে এ মামলাটি দায়ের করেন। 

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, প্রবাসি আমিরুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য ৪ আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।  তদন্তের স্বার্থে এই মূহুর্তে বলা সম্ভব হচ্ছে না। 

    তিনি আরও বলেন, এ মামলার পলাতক এজাহারভুক্ত আসামি অলিউর রহমান অলিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। এছাড়াও এ হত্যাকান্ডে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।

     


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ