ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভাণ্ডারিয়ায় বিদ্যালয়ে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

    ভাণ্ডারিয়ায় বিদ্যালয়ে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে সোমবার (২৭ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী ৩৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।  

    এ উপলক্ষে কলেজ মাঠে সকালে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেপির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ভাণ্ডারিয়া পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার। এসময় ক্রীড়া পতাকা উত্তোলন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার।

    পরে অগ্নিশিখা প্রজ্জ্বলন, মাঠপাচ শেষে প্রথম দিনে ক্রীড়া অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া প্রতিযোগিদের প্রতিযোগিতা শুরু হয়। ক্রীড়ায় ৭টি ইভেন্টে একাদশ শ্রেণি থেকে শুরু করে অনার্স, মাস্টার্স বর্ষের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। বিকালে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়। আগামীকাল মঙ্গলবার ২০টি ইভেন্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষ হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ