ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • গলাচিপায় আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই

    গলাচিপায় আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। রবিবার রাতে শহরের মুসলিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

    খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে লতিফ, রহমান, নূর ইসলাম, জব্বার ও জাহাঙ্গীরের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

    গলাচিপা ফায়ার সার্ভিস বিভাগ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ১০ টার দিকে গলাচিপা শহরের মুসলিম পাড়ার লতিফ মুসল্লির বসতঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। এ সময় ঘরের লোকজনের চিৎকারে পাড়ার লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।

    খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিসের দুটি টিম আধা ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

    গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, সময়মতো ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে না পৌঁছালে পাড়ার শতশত ঘর পুড়ে ছাই হয়ে যেত।

    উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ